দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় জহুরুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের চক মাকরা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জহুরুল ইসলামের সঙ্গে প্রতিবেশী জিহাদ আকন্দ ও তার পরিবারের দীর্ঘদিন ধরে জমি ও সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার দুপুরে জিহাদ আকন্দ লোকজন নিয়ে বিরোধপূর্ণ জায়গায় সীমানা প্রাচীর নির্মাণ করতে যান। এ সময় জহুরুল ইসলাম সীমানা নির্ধারণের আগে নির্মাণকাজ না করার অনুরোধ জানিয়ে বাধা দেন।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জিহাদ আকন্দ ও তার লোকজন জহুরুল ইসলামের ওপর হামলা চালিয়ে কিল-ঘুষি ও লাথি মারেন। এতে তিনি মাটিতে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যে আই